আসন্ন বাজটের ২৫ভাগ বা জিডিপির ৮ভাগ শিক্ষাখাতে বরাদ্দের দাবীতে নোয়াখালীতে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নোয়াখালী জেলা শাখা। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
রোববার সকাল ১১টায় জেলা শহর মাইজদীতে এ কর্মসূচী পালনা করা হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার আহবায়ক বিটুল তালুকদার এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্র নেতা সত্যজিৎ বিশ্বাস, জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবারক করিম, সদস্য কাজী জহির উদ্দিন, ছাত্র ফ্রন্ট নোয়াখালী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার একদিকে ডিজিটাল বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ইত্যাদি প্রচারনা করছে অথচ প্রতি বছর শিক্ষাখাতে বাজেটে বরাদ্দ কমছে।
যেখানে ১৯৭২ সালে আজকের বাজেটের আকারে তুলনায় খুবই নগন্য ছিল তখন শিক্ষাখাতে বরাদ্দ ছিল ২৩.১ ভাগ। কিন্তু ২০১৪-১৫তে বরাদ্দে নেমে আসে মাত্র ১১ ভাগে। যা সরকারি প্রচারনা ও দেশের সমগ্র মানুষের উন্নয়নের সাথে বিরোধপূর্ণ।
ইউনেস্কো কর্তৃক প্রস্তাবিত শিক্ষাখাতে ২৫ভাগ বরাদ্দের দাবী উপেক্ষা করার মাধ্যমে শিক্ষার সর্বজনীন গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। গত ৪৪ বছরে শিক্ষাখাতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে শিক্ষাকে ইতোমধ্যে পণ্যে পরিনত করেছে।
বক্তারা সরকারের দৈতনীতির মনোভাব থেকে সরে এসে শিক্ষার সর্বজনীন অধিকার নিশ্চিত করতে জাতীয় বাজেটের ২৫% (জাতীয় আয়ের ৮%) শিক্ষাখাতে বরাদ্দ, সরকারি উদ্যোগে পর্যাপ্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় নির্মাণ করে ভর্তি সংকট নিরসন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ক্লাসরুম নির্মাণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনসহ ছাত্র ফ্রন্টের উত্থাপিত ৮ দফা বাস্তবায়নের দাবী জানান।
এসএইচ





