বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে পঞ্চগড়ে ১৮ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে বুধবার দুপুরে এ সব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
২০১৪ সালে বিভিন্ন সীমান্তে আটক ভারতীয় বিভিন্ন ধরনের ৪৮২ বোতল মদ, ৬৭৬ বোতল ফেনসিডিল, ৭০টি ইনজেকশন ও গাঁজা পুড়িয়ে ও রোলার দিয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এসময় বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. আকরামুল হক পিএসসি, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহামুদুল আলম, ঠাকুরগাঁও অঞ্চলের মাদকদ্রব্য পরিদর্শক এ কে এম ফজলুল হকসহ বিজিবি কর্মকর্তা ও প্রশাসনের কর্মকতা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, ‘আমরা সীমান্তে মাদক পাচার শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি। পঞ্চগড়ের ২৬টি বিওপি ক্যাম্পে বিজিবি সদস্যরা মাদক পাচার রোধে সচেষ্ট রয়েছেন।’
জেআই





