রাজধানীর বেগুনবাড়ি এলাকার পিকআপ চালক জহির খান হত্যাকাণ্ডের প্রধান আসামি বিল্লালকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জহিরের পিতা জাহাঙ্গীর আলম খান জানান, তার ছেলে জহির খান পিকআপ চালাতো। গত ২ জুন মালামাল আনার নাম করে বিল্লাল নামের এক ব্যক্তি তাকে ময়মনসিংহের ফুলপুরে নিয়ে যায়।

এরপর ৪ জুলাই আমরা খবর পাই জহির খুন হয়েছে। এই ঘটনায় ফুলপুর থানায় বিল্লালকে প্রধান করে ৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।


নিহতের পিতা বলেন, বর্তমানে পুলিশ এই মামলায় আর আগ্রহ দেখাচ্ছে না। আসামি গ্রেফতারের কথা বললেও নানা টালবাহানা করছে।

মানববন্ধনে বক্তারা বিল্লালকে দ্রুত গ্রেফতার করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর