২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও ৭২ ঘণ্টার হরতাল সমর্থনে মিছিল করতে গেলে পুলিশি ধাওয়ায় তা পণ্ড হয়ে যায়।
বুধবার সকাল ৭টার দিকে শহরের হামদহ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, হরতাল সমর্থনে জেলা যুবদল নেতা সাজেদুর রহমান পপ্পু একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এসময় পুলিশ এসে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, হরতাল সমর্থনে মিছিল বের করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল বিক্ষোভকারীদের। তাই তাদের মিছিল করতে দেয়া হয়নি।
জেলায় যেকোনো প্রকার নাশকতা এড়াতে পুলিশ শক্ত অবস্থানে আছেন বলে জানান পুলিশ সুপার আলতাফ হোসেন।
জেআই





