বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ বাসস্ট্যান্ডে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বাসের সুপারভাইজার বগুড়া শহরের মালতিনগর এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য মোরশেদুল আলম। নিহত অপর সেনা সদস্যের পরিচয় পাওয়া যাযনি।
বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, বগুড়া থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া মামুন পরিবহনের একটি বাস গতরাত পৌনে ৯টার দিকে সেখানে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সিদ্দিকুর রহমান নিহত হন।
আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়ার পথে আরো দু’জন মারা যান।
ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানিয়েছেন, হাসপাতলে আনা তিনজনের মধ্যে দু’জনই সেনাবাহিনীর সদস্য।
এমবি





