মৌলভীবাজারে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেকার উদ্দিনের গ্রামের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জামায়াতে ইসলামী আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসিকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রামের বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
সূত্র জানায়, কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে প্রধান বিচারপতির গ্রামের বাড়ি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে ও ১২ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
এছাড়া কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেকার উদ্দিনের বাড়ি একই উপজেলার শমসেরনগর ইউনিয়নের সিঙ্গাউলি গ্রামের বাড়িতে পুলিশের টহল রয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এমআর





