রাজধানীর মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে একটি দোকান। পরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে কোন হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, মোহাম্মদপুর এলাকার মদিনা ট্রেডিংয়ে দুপুর ২ টার দিকে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে।

এ সময় দোকানের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয় লোকজন মোহাম্মদপুর ফায়ার স্টেশনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এসে প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক মো. সেলিম বলেন, ‘দোকান বন্ধ রেখে তিনি ইজতেমায় যান। এ সময় এ ঘটনা ঘটে।’ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এসএইচ