ফার্ম‌গে‌টের আমবাগা‌নে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের কর্মচারী‌দের জন্য নির্ধা‌রিত আবা‌সিক এলাকায় আগু‌নের ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ফায়ার সা‌র্ভি‌সের সি‌নিয়র স্টেশন মাস্টার আবু বকর জামান।

বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় তি‌নি বিষয়‌টি জানান।

আবু বকর ব‌লেন, সেখা‌নে ১২ জনের ৫৫টি ঘর ছিল। সবগু‌লো‌ ঘর পু‌ড়ে গে‌ছে। উদ্ধার মালামা‌লের মূল্য এক কো‌টি।

ত‌বে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্ত ক‌মি‌টি হয়‌নি ব‌লেও জানান তি‌নি।

বুধবার সকাল সা‌ড়ে আটটার দি‌কে প্রথম আগু‌নের সূত্রপাত হয়। প‌রে ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা খবর পে‌য়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চা‌লি‌য়ে আগুন নিয়ন্ত্র‌ণে আনে।

ত‌বে এ ঘটনায় ক্ষ‌তিগ্রস্তদের দা‌বি, আগু‌নে তা‌দের পঞ্চাশ লাখ টাকারও বে‌শি ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

ওএফ