ঝিনাইদহের শৈলকুপা ভাটই বাজারে সড়ক দূর্ঘটনায় আধুনিক কিন্ডার গার্টের ৩য় শ্রেণীর ছাত্রী আখি আক্তার(৮) নিহত হয়েছে। শনিবার সকাল ৭ টার দিকে দূর্ঘটনাটি ঘটে। আখি গাবলা গ্রামের চাঁদ আলীর মেয়ে।

জানা যায়, পরীক্ষার ফলাফল নেওয়ার জন্য স্কুলের পাশে মহাসড়কে দাড়িয়ে থাকার সময়, কুষ্টিয়া থেকে ঝিনাইদহের দিকে যাওয়ার সময় ধাক্কা দিলে, স্থানীয় লোকজন হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক আখিকে মৃত ঘোষনা করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএ