বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে গাজীপুরে মানব বন্ধন করেছে ছাত্র শিবির। মাদকের কুফল সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে শুক্রবার এই মানব বন্ধনের আয়োজন করে তারা।
মানব বন্ধন শেষে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ করে শিবির কর্মীরা।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন ছাত্রশিবির গাজীপুর শাখার মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, কলেজ ও ফাউন্ডেশন সম্পাদক আরিফ রব্বানী, প্রকাশনা সম্পাদক রেজাউল, ছা্ত্র কল্যাণ সম্পাদক আবু হানিফ তুহিন, জয়দেবপুর থানা সভাপতি জহির উদ্দিন, ভাওয়াল কলেজ সভাপতি ইউসুফ, সালনা সভাপতি মুনাব্বির সহ আরো অনেকে।
জেডআই





