রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে হোটেল শেরেনার পাশের একটি ভবনে আগুন লেগেছ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
আজ সোমবার দুপুর ২টা ৪০ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট ঘটনা স্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ২২ তলা একটি বাণিজ্যিক ভবনের দ্বিতীয় ও তৃতীয়তলায় আগুন ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।
এমই





