ঢাকা- কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের অতিরিক্ত একটি রাউন্ড-ট্রিপ আগামীকাল রোববার থেকে চালু হবে। প্রতি রোববার কলকাতা থেকে ট্রেনটি ঢাকা আসবে। অপরদিকে প্রতি সোমবার ঢাকা থেকে এই বাড়তি ট্রিপ কলকাতা যাবে।
রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা বলা হয়।
উল্লেখ্য, প্রথম ৬ মাস ভারতীয় রেকদ্বারা এবং পরবর্তী ৬ মাস বাংলাদেশি রেকদ্বারা চক্রকারে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই ট্রেন চলবে। এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুন পর্যন্ত ভারতীয় রেক এবং আগামী ৫ জুলাই থেকে বাংলাদেশ রেক কাজ করবে।
মৈত্রী এক্সপ্রেসের অতিরিক্ত ট্রিপের উদ্বোধনী ট্রেন ৪ জানুয়ারি রোববার কলকাতা-ঢাকা পথে এবং ৫ জানুয়ারি সোমবার ঢাকা-কলকাতা পথে ছেড়ে যাবে। পরবর্তী ৬ মাস ৫ জুলাই রবিবার ঢাকা-কলকাতা পথে এবং ৬ জুলাই সোমবার কলকাতা-ঢাকা পথে (বাংলাদেশী রেক) ঢাকা-কলকাতা পথে চলাচল করবে। ট্রেনটির নম্বর, কম্পোজিশন ও সিট এ্যালোটমেন্ট পূর্বের ন্যায় থাকবে।
জেআই





