নিরাপত্তা জোরদার ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে রাজধানীতে ১৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।
তিনি জানান, হরতালের রাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও রাজধানীবাসীর নিরাপত্তার স্বার্থে রাজধানীজুড়ে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্লাটুনগুলো টহলের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে নজর রাখবে।
তিনি আরও জানান, সন্ধ্যা ৬টা থেকেই বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন। আগামীকাল (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত তারা টহর দিবেন।
জেডআই





