অবৈধ পথে সীমান্ত অতিক্রম, মাদক ও মানব পাচার ও অস্ত্র চোরাচালান বন্ধে আজ বুধবার বিকালে বেনাপোল’র পুটখালি স্কুল মাঠে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, বিজিবির দক্ষিণ পশ্চিমাঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক ড. হুময়ুন কবীর।

সমাবেশে সভাপতিত্ব করেন, ২৩ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল অব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, শার্শা উপজেলা নির্বাহী অফিসার এটিএম শরীফুল আলম,শার্শা থানার ওসি এনামুল হক, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, বেনাপোল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বকুল মাহবুব, ও পুটখালি ইউপি চেয়ারম্যান আব্দুল গফ্ফার সর্দার। সভায় এলাকাবাসী অবৈধ যাতায়াত, মাদক ও অস্ত্র পাচার বন্ধে প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন।

এমকে