কক্সবাজারের উখিয়ায় কোটবাজারের একটি ডেকোরেশনের দোকান থেকে মোহাম্মদ ফোরকান প্রকাশ কালু (১৪) নামে এক কর্মচারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

আজ (১০ ডিসেম্বর) রোববার দুপুর পৌনে ১২ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে, আয়াছ নামে অপর রোহিঙ্গা কর্মচারী কালুকে গলাকেটে হত্যা করেছে।

নিহত কালু রত্নপালং ইনিয়নের তেলিপাড়া এলাকার বশির আহমেদের ছেলে। সে দীর্ঘদিন ধরে স্থানীয় শাহ আলমের ডেকোরেটার্সের দোকানে কাজ করে আসছে।

দোকান মালিক শাহ আলম বলেন, আয়াছকে আমি ছিনি না। তাকে কালুই কাজ করার জন্য এনেছে। শনিবার রাত ১২ টার দিকে তাদের দোকানে রেখে গেছি আমি। সকালে এসে কালুর মরদেহ দেখতে পাই। আয়াছ পলাতক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের বিশেষ ইউনিট সিআইডির একটি দল ঘটনাস্থলে রয়েছে।

এমবি