আগামী রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যায় ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে ঝিনাইদহ জেলা বিএনপি।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ, সকল রাজবন্দীদের মুক্তি ও চলমান ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ হরতালের আহ্বান করা হয়েছে।

জেআই