রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৩১) নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক সদস্য নিহত হয়েছেন।

তিনি র‌্যাব সদর দফতরে ইন্টেলিজেন্স উইংয়ে কর্মরত ছিলেন।

শনিবার ভোরে উত্তরার জসিম উদ্দিন রোডে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান টাঙ্গাইল জেলার কালীহাতি উপজেলার বাসিন্দা। তিনি আর্মি থেকে র‌্যাবে এসেছিল।

এআইজে