রাজধানীর খিলগাঁও আলী আহম্মদ স্কুলের পাশের বালুর স্তুপ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের পরনে রয়েছে সবুজ রঙের চেক লুঙ্গি। বৃহস্পতিবার ভোরে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভুঁইয়া জানান, ভোর ৬টায় খবর পেয়ে বালুর স্তুপ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে মস্তক বিচ্ছিন্ন করা হয়েছে।

ওসি জানান, রাতের কোনো এক সময় তাকে গলা কেটে হত্যা করা হয় বলে ধারণা। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হচ্ছে।

ইআর