গাজীপুরের টঙ্গীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একাধিক হত্যা মামলার আসামি জুয়েল (২৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর রাতে টঙ্গীর নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
জুয়েল টঙ্গীর পাগাড় মধ্যপাড়া এলাকার হাজী হায়াত আলীর ছেলে।
টঙ্গী থানার ডিউটি অফিসার এএসআই দীলিপ জানান, গত রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর নদীবন্দর এলাকায় র্যাব-১ সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। লাশ টঙ্গী থানায় রাখা হয়েছে।
ওএফ





