রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মেসবাড়ির একটি কক্ষে ফ্যানের সঙ্গে একই দড়িতে ঝুলন্ত প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। নিহত এ প্রেমিকজুটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহতরা হলেন, হৃদয় (২২) ও নিরা (২০)। নিহত মেয়েটির বাড়ি নারায়ণগঞ্জ এবং ছেলেটির বাড়ি নরসিংদী। তারা বসুন্ধরা এলাকায় মেসে থাকত।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মোক্তাকিন জানান, সংবাদ পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। দুই পরিবারের সদস্যরা প্রেমের বিষয়টি মেনে না নেয়ায় তারা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।

এআর