সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে শিবির সন্দেহে ১৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৫টায় পনিটুলার একটি মেস থেকে তাদের আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, ওই ১৯ জনকে নগরীর পাঠানটুলার পনিটুলার হিলফুল ফুযুল নামের একটি মেসে থেকে আটক করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা শিবিরকর্মী কি-না।

এআই