রাজশাহী মহানগরের রাজপাড়া থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকায় বিএসটিআই’র একটি দল অভিযান চালিয়ে ৪শ’ কেজি ভেজাল লাচ্ছাসেমাই জব্দ করেছে।

এ সময় সেমাই তৈরিতে ব্যবহৃত ৩শ’ কেজি আটার খামিরও জব্দ করা হয়। অভিযানের পরে জব্দকৃত ভেজাল সেমাই ও খামির স্থানীয় জনসাধারণের সামনে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার দুপুরে বিএসটিআই রাজশাহীর উপ-পরিচালক এবিএম মর্তুজা শাহ’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি জানান, অভিযানে বিএসটিআই’র অনুমোদনবিহীন একটি কারখানার অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত ৭শ’ কেজি ভেজাল লাচ্ছাসেমাই ও খামির জব্দ করা হয়।

এছাড়াও মহানগরের বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত মেসার্স মারিয়াম ফুডসের সূর্য্য ব্রান্ডের লাচ্ছাসেমাই কারখানায় অভিযান চালানো হয়। পরে সূর্য ব্রান্ডের গুনগত মান যাচাইয়ের জন্য নমুনা সিল করা হয়, জানান এবিএম মর্ত্তুজা শাহ।

জেআই