বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার বিকালে অবৈধ সীমান্ত অতিক্রম, মানব পাচার ও অস্ত্র চোরাচালান বন্ধের জন্য এলাকার জনসাধারণের সঙ্গে বিজিবি’র ব্রিগেডিয়ার জেনারেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিবি’র খুলনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিজিবি’র সেক্টর কমান্ডার খলিলুর রহমান, ২৩ ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আব্দুর রহিম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাধারণ জনগণ কোন ক্রমেই বাংলাদেশ সীমান্তের শূন্য রেখা পার হয়ে ভারতীয় সীমান্তে গরু আনতে যাবে না। ভারতীয় রাখালরা গরু শূন্য লাইনে আনলে সেখান থেকে তারা বাংলাদেশে আনবে। কেউ যেন কোনক্রমেই মাদক পাচারে জড়িয়ে না পড়েন। নারী-শিশু পাচারের কাজ থেকে সবাই যেন বিরত থাকন।

মত বিনিময় সভায় রাখালদের ভারত সীমান্তে গরু আনতে না যাওয়া, মাদক দ্রব্য ও অন্যান্যা চোরাচালান বন্ধে বিজিবি খুলনার ব্রিগেডিয়ার জেনারেল ও সেক্টর কমাণ্ডারের সঙ্গে সবাই একমত পোষণ করেন।

জেআই