খুলনায় ছাত্রদলের একটি মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি হিউম্যান হলার ভাঙচুর করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পিটিআই মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চলমান হরতাল-অবরোধের সমর্থনে ছাত্রদল একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি পিটিআই মোড়ে এলে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ওই যানবাহনগুলো ভাঙচুর করার পর সটকে পড়ে মিছিলকারীরা।
এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে নগরীর খান জাহান আলী রোডের টুটপাড়া মোড়েও ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল-অবরোধকারীরা। তবে এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, খুলনায় নিয়মিত অভিযানে নেমে ৩২ ব্যক্তিকে আটক করেছে মহানগর পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর ৮ থানায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটকদের মধ্যে আব্দুর রহমান নামের একজন শিবির নেতা রয়েছেন। তিনি লবণচরা থানা শিবিরের শিক্ষা বিষয়ক সম্পাদক। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
কেএইচ





