চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুরে আসামি ধরতে গিয়ে ককটেল বিস্ফোরণে দুই র্যাব সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব- ৫ এর ক্যাম্প কমান্ডার মেজর সফিকুল ইসলাম জানান, আসামি ধরার জন্য র্যাবের একটি দল বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরে যায়। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ককটেলের স্প্লিন্টারের আঘাতে র্যাবের দুই সদস্য সামান্য আহত হন।
কেএইচ





