কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন বিওপিতে অভিযান চালিয়ে বিদেশী মদ, ফেনসিডিল ও গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ৪৭ ব্যাটালিয়ন জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিষকুন্ডি, প্রাগপুর, ইছাখালী, আলী নগর এবং বাজিতপুর বিওপির ৫টি টহল দল শনিবার ভোরে ভাগজোত রাস্তা, ঝাঝা মাঠ, পোল্টির মোড়, প্রাগপুর মাঠ, এবং বাজিতপুর পাকা  রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

এ সময় ১টি এয়ার গান, ৫০ বোতল বিদেশী মদ, ৫০ বোতল ফেন্সিডিল, ২০ গ্রাম গাঁজাসহ ছগির আহমেদ নামের ১জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি মেহেরপুর জেলার দেয়ারপাড়া গ্রামের এস্কেন্দার আলীর ছেলে। উদ্ধারকৃত এয়ারগান ও আটককৃত আসামিকে থানায় সোর্পদ এবং মাদকদ্রব্যগুলো ধবংসের জন্য ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

জেডআই