কুষ্টিয়ার দৌলতপুরে পাট ক্ষেত থেকে কাউছার আলী শিকদার (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার দৌলতখালী এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, পাবনার ঈশ্বরদী এলাকার আক্কেল আলী শিকদারের ছেলে কাউছার আলী শিকদার দুই বছর ধরে দৌলতখালী গ্রামে তার শ্বশুর আক্কাস আলীর বাড়িতে বসবাস করে আসছিল।
শনিবার সকালে শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী একটি পাট ক্ষেতের ভেতরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তার পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এমকে





