২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল রংপুরে শান্তিপূর্ণভাবে চলছে। নাশকতার আশঙ্কায় পুলিশ হরতালের আগের রাতে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ জনকে আটক করেছে। তবে তাদের নাম বা পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ কন্ট্রোলরুম ইনচার্জ মাজেদ জানান, হরতালে নাশকতা করতে পারে এমন আশঙ্কায় পীরগাছা থানা পুলিশ বিএনপির দুই কর্মী ও জামায়াত শিবিরের তিন কর্মীকে এবং মিঠাপুকুর থানা পুলিশ বিএনপির এক কর্মী, জামায়াত-শিবিরের চার কর্মীকে আটক করেছে।

আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

রংপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নগরীতে পুলিশী টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ টহল দিচ্ছে বলে তিনি জানান। র্যা ব-১৩ সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

জেআই