রাজধানীর আদাবর থানা সংলগ্ন একটি ফ্ল্যাটবাড়িতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ঘটনার খবর পেয়ে আদাবর থানা পুলিশ ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মোহাম্মদ মাহসুদ।
তিনি জানান, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুনের উৎপত্তি। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু‘টি ইউনিটকে পাঠানো হয়। তবে ঘটনার পরপরেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জেইউ