গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, একটা দেশের জন্য রাজনীতির কোনো বিকল্প নাই। রাজনীতি দিয়ে দেশের মানুষকে মুক্ত করা যায়। কিন্ত বর্তমান সেই রাজনীতির মধ্যে ফরমালিন ঢুকে পড়েছে। এখন সময় এসেছে রাজনীতিকে থেকে ফরমালিন মুক্ত করতে হবে।
রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ ‘নাগরিক ঐক্য’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শনিবার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ‘দেশে কালো টাকার কথা বলা হয়। সেই টাকাকে আমরা ডাকাতির টাকা বলতে পারি। এর কোনো বিকল্প নেই। কারণ যে দেশে ৪ হাজার কোটি টাকা ব্যাংক কেলেঙ্কারী হয়। সারাবিশ্বে ৪ হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটে খাওয়া হয় নাই। যে কারণে দেশের সবচেয়ে ফরমালিন হলো কালো টাকা।
তিনি বলেন, 'দেশে যখন ৩ কোটি মানুষ ছিল তখন ভাষা আন্দোলনের বিজয় হয়েছে। সাড়ে ৭ কোটি যখন মানুষ তখন ৭১ সালে মুক্তিযুদ্ধের বিজয় হয়েছে। এই বিজয় দেশের ঐক্যবদ্ধ জনগণ করেছে। সংবিধানে উল্লেখ আছে দেশের মালিক জনগণ। আর সেই মালিক কিভাবে অসহায় হতে পারে। এই দেশে যারা আমাদের স্বাধীনতা এনে দিল, জীবন দিল, তাদের আমরা অসহায় বলতে পারি না।'
জাতির স্বার্থে দেশের মানুষের ভেতর থেকে সমাধান বের হয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন প্রবীণ এই আইনজীবী।
সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশকে দানবের হাত থেকে মুক্ত করতে হবে। নারায়ণগঞ্জের ঘটনার দিকে তাকালে সারাদেশের সব কিছু দেখতে পাবেন। কিভাবে একজন হেলপার থেকে এত বড় ক্ষমতার মালিক হতে পারে।
নাগরিক ঐক্যে’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ.স.ম আবদুর রব, নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম প্রমুখ। আলোচনার শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মাহমুদুর রহমান মান্না।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
জাতীয়
রাজনীতিকে ফরমালিন মুক্ত করতে হবে: ড. কামাল
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, একটা দেশের জন্য রাজনীতির কোনো বিকল্প নাই। রাজনীতি দিয়ে দেশের মানুষকে মুক্ত করা যায়। কিন্ত বর্তমান সেই রাজনীতির মধ্যে ফরমালিন ঢুকে পড়েছে। এখন সময় এসেছে রাজনীতিকে থেকে ফরমালিন মুক্ত করতে হবে





