রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে অবরোধকারীরা। বিএনপির নেতৃত্বে ২০দলীয় জোটের ডাকা অবরোধের পঞ্চম দিন শনিবার সকালে তারা মিছিল করে। এ সময় তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এ ছাড়া মিঠাপুকুর উপজেলায় শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জামায়াত-শিবিরের মিছিল থেকে প্রায় ৩০ গাড়ি ভাঙচুর করে নেতাকর্মীরা।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান ও শিবির নেতা এমদাদকে গ্রেফতার করা হয়েছে এবং গোটা মিঠাপুকুর উপজেলায় সর্তক অবস্থায় আছে পুলিশ।

রংপুর কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নগরীর দর্শনা মোড়ে ২০দলীয় জোটের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে নাশকতার পরিকল্পনা করার সময় ৫ জামায়াত-শিবির কর্মীসহ ৩০জনকে আটক করা হয়েছে।

জেআই