জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতেমা। বর্তমানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করার পর রাবাব-ই প্রথম কোনো নারী কূটনীতিক; যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

এর মধ্য দিয়ে আগের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের স্থলাভিষিক্ত হবেন তিনি। তিনি হলেন জাতিসংঘে বাংলাদেশের ১৪তম স্থায়ী প্রতিনিধি। জাতিসংঘের বিদায়ী প্রতিনিধি সূত্র বলছে, মাসুদকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

 

এএস