রাজধানীর বায়তুল মোকাররম উত্তরগেটে একটি লাশবাহী ট্রাকের চাপায় আলমগীর হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় লাশবাহী ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন আলমগীর। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপসপাতাল নিয়ে আসেন। দুপুর আড়াইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলমগীর হোসেনের গ্রামের বাড়ি ভোলা সদরে। বাবার নাম সৈয়দ আহমদ। সে ৩৬, কাকরাইল, পুরানা পল্টন লেনের ‘সেলিম মটরস’ কারখানায় কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
ঢামেক ক্যাম্প-ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।’
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]