জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে ঢাকা সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ডেপুটি প্রেস সচিব দেলোয়ার জালালি।
জালালি জানান, রোববার (১৪ জুলাই) আজ বাদ জোহর আর্মি সেন্ট্রাল মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা, বেলা ১১টায় বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা। এরপর হেলিকপ্টারযোগে তাঁকে রংপুরে নেয়া হবে। সেখানে চতুর্থ জানাজা শেষে ঢাকায় সেনাবাহিনী কবরস্থানে দাফন হবে।
তবে রংপুর নেওয়ার পর সেখানকার নেতাকর্মীরা দলের নেতাকে সেখানেই দাফন করতে চাইবেন বলেও ধারণা করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এসএম





