ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বাদী হয়ে দ্রুতবিচার সংশোধনী আইনে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য মো. একরাম হোসেনসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ওই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





