আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাফায়েত হোসেনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে আশুলিয়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে গাড়ি পোড়ানোসহ নানা রকম নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

জেএ