রংপুরের রবার্টসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পানি উন্নয়ন বোর্ডের একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরনের পর আতঙ্কিত হয়ে ক্লাস থেকে বের হতে গিয়ে ৪৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।
রোববার দুপুর ২ টার সময় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ম শ্রেণীর ছাত্রী রুবিনা আক্তার (১২) ও নবম শ্রেণীর ছাত্রী মাহিনি আক্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুল্লাহ হেল বাকী জানান- দুপুরে স্কুলের পাশে পানি উন্নয়ন বোর্ডের বৈদ্যুতিক ট্রান্সফর্মারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত বের হতে গিয়ে শিক্ষার্থীসহ অন্তত ৪৫ জন আহত হন ।
উল্লেখ্য, ট্রান্সফর্মারটি এর আগেও বিস্ফোরিত হয়েছিল। কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ড কোন ব্যবস্থা না নেয়ায় এই দূর্ঘটনা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাদা যোগাযোগ করার হলে কাউকে পাওয়া যায়নি।
ইআর





