যশোরের বেনাপোল পোর্ট থানার ভারত সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের মাঠ থেকে ১০০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় তারা কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি।
রোববার (১০ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফেনসিডিলের এ চালানটি উদ্ধার হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সীমান্তবর্তী ওই এলাকায় অভিযানে যায় বিজিবি।বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে এসব বস্তার মধ্যে থেকে ১০০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

ইআর