রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ৪৩ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে টাইমনিউজবিডিকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর রমনা, লালবাগ, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও ডিবি উত্তর থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি। গ্রেফতারের সময় মাদক ব্যাবসায়ীদের হেফাজত হতে ৮৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৪৭ পুরিয়া হেরোইন, ৫৬ বোতল ফেন্সিডিল, ১০১ কেজি ৭৯৭ গ্রাম গাঁজা ও ৩৮৮ টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান তিনি।

এমআর/এমকে