টাঙ্গাইলের বাসাইল উপজেলায় কভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম খান জানান, সকালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালক নিহত হন। এ সময় ট্রাকের চালকসহ ১৪ জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের দুইজন চিকিৎসাধীন মারা যান।নিহতদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। এঘটনায় মহসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
এসএম





