অর্থনীতি নিয়ে দু'দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে চীনের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এছাড়া উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প নিয়েও চীন সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, চীন সফরের সময় দুই দেশের মধ্যে ২০ দফা ইশতেহার ও ৬টি দলিল সই হয়েছে। সার্বিক বিবেচনায় অর্থনৈতিক ও বাণিজ্যিক সব দিক দিয়ে সফর সফল হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ