গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সুমি বেগম (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী শামিম মিয়া।
মঙ্গলবার কামারদহ ইউনিয়নের বার্না আকুব গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে সুমি ও শামীমের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুমিকে মারধর করে শামীম।এতে ঘটনাস্থলেই সুমির মৃত্যু হয়।
ঘটনার পর শামীম ও তার পরিবারের লোকজন ঘরে লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে সুমির লাশ উদ্ধারের পর গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে বলে জানান ওসি।
এসএইচ





