সিরাজগঞ্জে জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

জেলার উল্লাপাড়া উপজেলার সনপ গ্রামের নিজ বাসা থেকে বৃহস্পতিবার ভোর ৬টায় তাকে গ্রাফতার করা হয়।

উল্লাপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আজিজুল হুদা জানান, হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ