চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় চলমান বিশেষ অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ ৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার ২ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবদুল আউয়াল জানান, জেলার লোহাগাড়া, সাতকানিয়া, পটিয়া মীরসরাই, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া বোয়ালখালী, বাঁশখালী, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত শিবিরের একাধিক নেতা-কর্মী রয়েছে। অভিযানে পটিয়া, জোরাগঞ্জ, চন্দনাইশ এবং পটিয়া উপজেলা থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এমএইচ





