প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খন্দকার মোশতাককে ইশারা দিয়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করিয়েছেন। সুতরাং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত তা বলার আর অপেক্ষা রাখেনা।

শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ‘১৫ আগস্টের শোকসভা’র আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সকল যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়েছেন। আমরা আবার সেই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বেঈমান হলেন খন্দকার মোশতাক। বিশ্বাসঘাতকতা করে মীর জাফর যেমন তিন মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেননি ঠিক তেমনি মোশতাকও তিন মাসের বেশি ক্ষমতায় থাকতে পারেননি। ইতিহাস কখনো বিশ্বাসঘাতককে ক্ষমা করে না।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ