অভ্যন্তরীণ কোন্দলের জের ধরেএকটি শিল্প প্রতিষ্ঠানের দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫ শ্রমিক আহত হয়েছে।
শুক্রবার দুপুরেগাজীপুর জেলার কাশিমপুরেরনয়াপাড়া এলাকায় অবস্থিত মণ্ডল গ্রুপের একটি কারখানায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানিয়েছেন, ঈদকে সামনে রেখে বেতন বোনাস নিয়ে সুবিধাভোগী ও সুবিধাবঞ্চিত দুই দল শ্রমিকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষেরঅন্তত ৫ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রণে আনতে শ্রমিকদের ওপর লাটিচার্জ করে। এসময় উত্তেজিত শ্রমিকরা একটি কারখানায় আগুন ধরিয়ে দেয়। তবেতাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





