[b]ঢাকা:[/b]রাজধানীর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় ঢাকা সিটি কর্পোরেশনের (দক্ষিণ) এক পরিচ্ছন্ন কর্মী নিহত।বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মাহবুব (৫০)এর স্ত্রী রহিমা বেগম জানান, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে মধ্য বাড্ডা লিংক রোডে মাহবুব রাস্তা পরিষ্কার করছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহবুবের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার জাঙ্গালিয়ায়। তিনি রাজধানীর বাড্ডা আদর্শনগর সোহরাব হোসেনের বাসায় ভাড়া থাকতেন। তিনি  ঢাকা সিটি কর্পোরেশনে মাস্টাররুলে কর্মরত ছিলেন।