ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সিরাজুল ইসলাম (৪০) নামে সে ব্যবসায়ী গত ২৪ তারিখে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

আজ শনিবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হন।

সিরাজুল ইসলাম ফরিদপুর জেলার সালথা উপজেলার নারানদিয়া গ্রামের ফেলু শেখের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী।

স্বজনরা জানান, সিরাজুল ইসলাম ব্যবসায়িক সূত্রে মাদারীপুরে শিবচরে বসবাস করতেন। গত রোববার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শিবচর হাসপাতালে ভর্তি হন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে গত সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিন্টেনডেন্ট কামদা প্রসাদ সাহা জানান, পাঁচ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে আজ ভোরে সিরাজুলের মৃত্যু হয়।

এএস