দিনাজপুর শহরের একটি মাদ্রাসার তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার বিকালে মহনপুর এলাকার বনতারা মাদরাসাতুল উলুম কওমি মাদ্রাসার প্রধান ক্বারী মো. শহিদুল্লাহ একটি সাধারণ ডায়েরি করেছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুল রহিম এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ ছাত্ররা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের বড়পূগী গ্রামের শাহ আলমের ছেলে সুজন আলী (১২), নজরুল ইসলামের ছেলে আহসান হাবিব (১৩) ও আবুল হোসেনের ছেলে সাজেদুর ইসলাম সাজু (১২)।

জিডির বরাত দিয়ে ওসি রেদওয়ানুল রহিম বাংলাদেশ অনলাইন টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে নাস্তা খেয়ে ওই তিন ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

নিখোঁজ তিন ছাত্রের ঘটনাটি বাংলাদেশেরে প্রত্যেক থানায় মোবাইলের এসএমএস পাঠানো হয়েছে বলে জানান ওসি রেদওয়ানুল।

এই তিন শিক্ষার্থী বনতারা মাদরাসাতুল উলুম কওমি মাদরাসায় তিন বছর ধরে হাফেজিতে অধ্যয়ন করে আসছিলেন বলে জানান মাদরাসার প্রধান ক্বারী শহিদুল্লাহ।

এআই