সাতজনের নাম উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) পুলিশের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে হাটহাজারী থানার উপ পরিদর্শক(এসআই) মঞ্জুর আহমদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আরও সাত আটজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
আসামীরা হলো-আহসান হাবিব (ইতিহাস দ্বিতীয় বর্ষ), নাছির উদ্দিন (আইইআরটি দ্বিতীয় বর্ষ), নিয়াজ (আইইআরটি দ্বিতীয় বর্ষ), রাশেদ (ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষ), মাসুম (ইতিহাস দ্বিতীয় বর্ষ), আনিস (ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষ) এবং সুলতান (ইতিহাস দ্বিতীয় বর্ষ)।
এরা সবাই বিশ্ববিদ্যলেয় ছাত্রলীগের বহিভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস(ভিএক্স) এর কর্মী।
২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে দায়িত্ব পালনকালে ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ফোরকান আহমেদ, মো.রুবেল, মো. সোহাগ ও নুরে আলম।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





